ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাবিতে চা-শ্রমিকদের বঞ্চনার চিত্র তুলে ধরল নাটক ‘১৭০ টাকা’ Logo ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের Logo মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমানবাহী রণতরী Logo আমিও শ্রমিক পরিবার থেকে এসে সংসদে প্রতিনিধিত্ব করছি : হান্নান মাসউদ Logo অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের অভিযানে আইআরজিসির ১৪ সদস্য নিহত Logo ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি Logo লাকসামে বাল্যবিবাহ বন্ধে ছুটে গেলেন এমপি নিজেই Logo অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা Logo আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান Logo ‘সব ফসল শেষ, পুরো বছর কেমনে চলবাম’

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা চেয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে এই দাবি জানানো হয়।

শাহবাগে অনুষ্ঠিত কর্মসূচিতে শহীদি শপথ গ্রহণের পর এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে শরিফ ওসমান হাদির বাণী জনসম্মুখে তুলে ধরতে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

এর আগে সোমবার তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। ওই দাবিগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাবের বলেন, এখনো তারা সুনির্দিষ্ট কোনো বার্তা পাননি।

তিন দফা দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট— আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায়, যারা পেশাদার ও নির্ভরযোগ্য, তাদের মাধ্যমে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।’

ইনকিলাব মঞ্চ জানায়, ২৫ ডিসেম্বর— তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে তারা কোনো কর্মসূচি পালন করবে না।

তারেক রহমান তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন— এমন প্রত্যাশা জানিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা মনে করি, তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সঙ্গে তিনিও একাত্মতা পোষণ করবেন।’

এ ছাড়া ২৫ ডিসেম্বরের পর দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার কথাও জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেন, ‘আগামী ২৫ তারিখের পরে আমরা বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ঢাবিতে চা-শ্রমিকদের বঞ্চনার চিত্র তুলে ধরল নাটক ‘১৭০ টাকা’

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের

আপডেট সময় ০৮:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা চেয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে এই দাবি জানানো হয়।

শাহবাগে অনুষ্ঠিত কর্মসূচিতে শহীদি শপথ গ্রহণের পর এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে শরিফ ওসমান হাদির বাণী জনসম্মুখে তুলে ধরতে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

এর আগে সোমবার তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। ওই দাবিগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাবের বলেন, এখনো তারা সুনির্দিষ্ট কোনো বার্তা পাননি।

তিন দফা দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট— আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায়, যারা পেশাদার ও নির্ভরযোগ্য, তাদের মাধ্যমে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।’

ইনকিলাব মঞ্চ জানায়, ২৫ ডিসেম্বর— তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে তারা কোনো কর্মসূচি পালন করবে না।

তারেক রহমান তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন— এমন প্রত্যাশা জানিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা মনে করি, তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সঙ্গে তিনিও একাত্মতা পোষণ করবেন।’

এ ছাড়া ২৫ ডিসেম্বরের পর দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার কথাও জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেন, ‘আগামী ২৫ তারিখের পরে আমরা বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481