ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার Logo আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা

অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের অভিযানে আইআরজিসির ১৪ সদস্য নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় ১৪ জন  ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সৈন্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

শুক্রবার (১ মার্চ) সংঘটিত এ ঘটনায় জানানো হয়, শত্রুপক্ষের ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষিপ্ত মাইন হামলার পর জানজান প্রদেশের বিভিন্ন এলাকা, যার মধ্যে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি রয়েছে, সেসবে বিস্ফোরক অস্ত্রের অবশিষ্ট অংশ থাকায় তা দূষিত হয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার কাজ করছিলেন।  সেখানে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি বিস্ফোরক নিস্ক্রিয় করা হয়েছে।

তবে শুক্রবারের এক অভিযানে আকস্মিক বিস্ফোরণে ১৪ জন সদস্য নিহত হন এবং আরও ২ জন আহত হয়েছেন বলে জানানো হয়।

ইরান পূর্বেও যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশন ব্যবহারের অভিযোগ তুলেছে।  এসব অস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়, যার অনেকগুলোই বিস্ফোরিত না হয়ে দীর্ঘ সময় ধরে বিপজ্জনক অবস্থায় থেকে যায়।

ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র—তিন দেশই এখনো ২০০৮ সালের ক্লাস্টার যুদ্ধাস্ত্র সংক্রান্ত কনভেনশন ( সিসিএম ) এ যোগ দেয়নি।  এ চুক্তি ক্লাস্টার বোমার ব্যবহার, উৎপাদন, মজুত ও স্থানান্তর নিষিদ্ধ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার

অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের অভিযানে আইআরজিসির ১৪ সদস্য নিহত

আপডেট সময় ০১:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬