ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

আমার নোবেল পাওয়া উচিত, ভারত-পাকিস্তানসহ ৭টা যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্যের মাধ্যমে তিনি ভারত-পাকিস্তানের সংঘাত থামিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামানোর কৃতিত্ব তার, আর এজন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। এমনকি ট্রাম্পের ভাষ্যমতে, থামানো সাতটি যুদ্ধের প্রতিটার জন্যই আলাদা করে নোবেল পুরস্কার পাওয়া উচিত তার।

শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশ্ব মঞ্চে এখন আমরা এমন কাজ করে সম্মান অর্জন করছি, যা আগে কখনো এমন সম্মান পাওয়া যায়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। আমরা ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি।

তিনি আরও বলেন, একবার ভারত আর পাকিস্তানের সংঘাতের কথা ভেবে দেখুন। জানেন আমি সেটা কীভাবে থামালাম? বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। দুদেশের নেতাকেও আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তবে একবার দেখুন তো, কতগুলো যুদ্ধ আমরা থামিয়েছি— ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরাইল-ইরান, মিসর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো। সব মিলিয়ে ৬০ শতাংশ যুদ্ধ থেমেছে বাণিজ্যের কারণে।

ট্রাম্প আরও বলেন, ভারতের সঙ্গে যেমন বলেছিলাম— যদি যুদ্ধ চালাও তবে কোনো বাণিজ্য হবে না। আর মনে রেখো, তাদেরও পারমাণবিক অস্ত্র আছে। এরপর তারা থেমে যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

আমার নোবেল পাওয়া উচিত, ভারত-পাকিস্তানসহ ৭টা যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প

আপডেট সময় ১২:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫