ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

যুক্তরাষ্ট্রে নেতাদের নিরাপত্তায় অবহেলা ইতিহাসের কাছে এক অমার্জনীয় ব্যর্থতা: রাষ্ট্রদূত আনসারী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তায় অবহেলা ইতিহাসের পাতায় অমারজনীয় ব্যর্থতা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফরসঙ্গীদের উপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, জুলাই আন্দোলনের এক বীর সেনানী এবং একজন মহিলা রাজনৈতিক নেত্রীর উপর জঙ্গি কায়দায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হামলে পড়া নিশ্চয়ই যুক্তরাষ্ট্র প্রশাসন আমলে নিবে।

নিরাপত্তায় ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর যে নিন্দনীয় আক্রমণ চালানো হয়েছে, তা তাকে ভীষণভাবে ব্যথিত করেছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই সময়টা নিরাপত্তার দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে আসা বাংলাদেশের সম্মানিত ব্যক্তিবর্গ সম্প্রতি বিভিন্ন জায়গায় পতিত স্বৈরাচারের সমর্থকদের হাতে আক্রমণের শিকার হয়েছেন। তিনি নিশ্চিত, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সহকর্মীরা এসব ব্যাপার সামনে রেখেই তাদের পরিকল্পনা সাজিয়েছিলেন।

তবে তাকে অনেকে জানতে চেয়েছেন, বাংলাদেশ মিশনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো কী না।

তিনি আরও বলেন, আমরা জাতি হিসেবে লড়াই করেছি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য। আজ যদি আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়—তাহলে সেটি কেবল অবহেলা নয়, ইতিহাসের কাছে এক অমার্জনীয় ব্যর্থতা।

এই হামলা শুধু ব্যক্তির ওপর নয়, এটি বাংলাদেশের মর্যাদা, গণতান্ত্রিক অঙ্গীকার এবং একটি নতুন পথচলার উপরও হামলা বলেও পোস্টে উল্লেখ করেন রাষ্ট্রদূত মুশফিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

যুক্তরাষ্ট্রে নেতাদের নিরাপত্তায় অবহেলা ইতিহাসের কাছে এক অমার্জনীয় ব্যর্থতা: রাষ্ট্রদূত আনসারী

আপডেট সময় ০৬:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫