ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ৫ উইকেটে ১৭১ রান তোলে তারা। টি–টোয়েন্টিতে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রান।

রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আগে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ১৫ রানে ফেরেন ফখর জামান। দ্বিতীয় উইকেটে ৭২ রানের পার্টনারশিপ গড়েন শাহিবজাদা ফারহান ও সাইম আয়ুব। জুটি ভাঙে সাইম ২১ রানে সাজঘরে ফিরলে। টিকতে পারেননি হুসেইন তালাতও। শিবম দুবের দ্বিতীয় শিকার হন ৫৮ রান করা ফারহান।

দ্রুত উইকেট হারিয়ে রানের গতি কমে যায় পাকিস্তানের। ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। যেখানে প্রথম ১০ ওভারে ৯১ রান তুলেছিল পাকিস্তান। কিন্তু সর্বশেষ ৭ ওভারে করতে পেরেছে মাত্র ৩৮ রান। তবে শেষ দিকে সালমান আঘার ১৩ বলে ১৭ ও ফাহিম আশরাফের ৮ বলে ২০ রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি পায় পাকিস্তান। ভারতের হয়ে ৩৩ রানে ২টি উইকেট নেন শিবম দুবে। ১টি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে সর্বশেষ নয় বারের ভারত-পাকিস্তান লড়াইয়ের মধ্যে ৮ বারই জিতেছে পরে ব্যাট করা দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

আপডেট সময় ১০:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫