ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুইজারল্যান্ড সফর স্থগিত করলেন শাহবাজ শরিফ Logo বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি একাদশ নিয়ে খেলেছে ফ্রান্স Logo বাবার অসুস্থতা নিয়ে ছড়ানো গুজবে ক্ষুব্ধ মেসির পরিবার Logo ব্রাজিল সমর্থক রুবেলের চোখে সর্বকালের সেরা ফুটবলার মেসি Logo সৎ টাকায় একজন এমপির কি ঢাকায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব? সংসদে রুমিন ফারহানার প্রশ্ন Logo যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরায়েলের ‘কৌশলগত পরাজয়’ Logo দেশে সংখ্যালঘু–সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই বাংলাদেশি Logo চেকদের বিপক্ষে পেনাল্টি গোলে রক্ষা দক্ষিণ আফ্রিকার Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ Logo সংসদে এত ঋণখেলাপি থাকলে একে ঋণখেলাপিদের সংসদই বলা হবে: সংসদে নাহিদ

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি একাদশ নিয়ে খেলেছে ফ্রান্স

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে আবারও আলোচনায় উঠে এসেছে ফ্রান্স। শক্তি, স্কোয়াড গভীরতা এবং ধারাবাহিক পারফরম্যান্স—সব দিক থেকেই দিদিয়ের দেশমের দলকে এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা।

টুর্নামেন্টে নিজেদের শুরুটাও দারুণ করেছে ফরাসিরা। গত ১৬ জুন সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয়ে তারা মাঠে নামিয়েছিল এমন একটি শুরুর একাদশ, যা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামি একাদশ হিসেবে রেকর্ড গড়েছে।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, সেই ম্যাচে ফ্রান্সের শুরুর একাদশের সম্মিলিত বাজারমূল্য ছিল ৯০ কোটি ৮০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৭৭৪ কোটি টাকার বেশি।

এই তালিকায় ফ্রান্স নিজেরই আগের রেকর্ড ভেঙেছে। ২০১৮ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফরাসিদের শুরুর একাদশের মূল্য ছিল ৭১ কোটি ইউরো।

সেনেগালের বিপক্ষে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন- কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, আদ্রিয়েন রাবিও, মাইকেল ওলিসে, অরিলিয়েঁ চুয়ামেনি, থিও হার্নান্দেজ, দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা ও মাইক মেনিয়ঁ।

এই একাদশের সম্মিলিত বাজারমূল্যই এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ বলে বিবেচিত হচ্ছে।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি শুরুর একাদশ (শীর্ষ ৫)

ফ্রান্স (২০২৬, সেনেগাল ম্যাচ) — ৯০ কোটি ৮০ লাখ ইউরো

ফ্রান্স (২০১৮, অস্ট্রেলিয়া) — ৭১ কোটি ইউরো

ব্রাজিল (২০১৮, সুইজারল্যান্ড) — ৬৫ কোটি ইউরো

ফ্রান্স (২০১৮, উরুগুয়ে) — ৬৪ কোটি ৮০ লাখ ইউরো

ফ্রান্স (২০১৮, ক্রোয়েশিয়া) — ৬৪ কোটি ৮০ লাখ ইউরো

বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্সের এই অর্থনৈতিক ও ক্রীড়া শক্তি তাদের শিরোপা প্রত্যাশাকে আরও জোরালো করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সুইজারল্যান্ড সফর স্থগিত করলেন শাহবাজ শরিফ

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি একাদশ নিয়ে খেলেছে ফ্রান্স

আপডেট সময় ০১:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬