ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

ফাইনালেও অভিষেককে হাতছানি দিয়ে ডাকছে যে ২ রেকর্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড এরই মধ্যে নিজের করে নিয়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। চলতি আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচে তিনি করেছেন ৩০৯ রান। ভেঙেছেন ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের করা ২৮১ রানের রেকর্ড। আজ পাকিস্তানের বিপক্ষে ফাইনালে আরও ২ রেকর্ডের হাতছানি অভিষেকের সামনে।

টি-টোয়েন্টি এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ তিনটি করে ৫০ ছোঁয়া ইনিংস আছে অভিষেক, রিজওয়ান, ভারতের বিরাট কোহলি ও শ্রীলংকার পাথুম নিশাঙ্কার। ফাইনালে আরেকটি ফিফটি করতে পারলে রেকর্ডটি অভিষেকের একার হয়ে যাবে।

৩০ ছুঁতে পারলে হবে আরেকটি রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি সাত ইনিংসে ত্রিশোর্ধ্ব রান করার কীর্তিতে এখন তিনি পূর্বসূরি রোহিত শর্মা ও রিজওয়ানের পাশে। আজ দুজনকেই ছাড়িয়ে যেতে পারেন স্বপ্নের ফর্মে থাকা অভিষেক।

তার স্বপ্নযাত্রা শুরু হয়েছিল গত ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ১৩৫ রানের টর্নেডো ইনিংস দিয়ে। বাকি ছয়টি ৩০ ছোঁয়া ইনিংস খেলেছেন এবারের এশিয়া কাপে। গ্রুপপর্বের তিন ম্যাচে যথাক্রমে ৩০, ৩১ ও ৩৮ রান করার পর সুপার ফোরের তিন ম্যাচেই ফিফটি পান অভিষেক। পাকিস্তানের বিপক্ষে ৭৪, বাংলাদেশের বিপক্ষে ৭৫ ও শ্রীলংকার বিপক্ষে করেন ৬১ রান।

এর আগে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত ইনিংসে রোহিত করেছিলেন ৭৪, ৩০, ৫৬, ৪৮, ৫৫, ৫৬ ও ৪০ রান। আর ২০২১ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত টানা সাত ইনিংসে রিজওয়ান করেছিলেন ৯১*, ৬৩, ৩৭, ৭৬, ৪৬, ৭৯* ও ৩৩ রান। আজ তাদের এই কীর্তিকেই ছুঁয়ে ফেলতে পারেন অভিষেক শর্মা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

ফাইনালেও অভিষেককে হাতছানি দিয়ে ডাকছে যে ২ রেকর্ড

আপডেট সময় ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫