ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

আসিফ-সাকিবের পালটাপালটি পোস্ট, ফেসবুকে তোলপাড়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদের সাবেক এমপি সাকিব আল হাসান। এর পরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয় নতুন আলোচনা।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন সাকিব। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আপা’। সঙ্গে ২০১৫ সালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবি সংযুক্ত করেন।

অল্প কিছুক্ষণ পর ফেসবুকে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু, আমিই ঠিক ছিলাম। আলোচনা শেষ।’ আসিফের এই পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে সাড়া পড়ে যায়। কমেন্ট বক্সে অনেকেই সাকিবের প্রতি ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

আসিফ-সাকিবের পালটাপালটি পোস্ট, ফেসবুকে তোলপাড়

আপডেট সময় ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫