ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

কুলিয়ারচরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কুরআন খতম ও গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কুরআন খতম ও গণ দোয়ার আয়োজন করা হয়। এতে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং সকল নেতা-কর্মীকে সংগঠিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলমসহ উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণে শান্তি-সমৃদ্ধি এবং অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

কুলিয়ারচরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কুরআন খতম ও গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কুরআন খতম ও গণ দোয়ার আয়োজন করা হয়। এতে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং সকল নেতা-কর্মীকে সংগঠিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলমসহ উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণে শান্তি-সমৃদ্ধি এবং অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481