ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক Logo যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প Logo পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান Logo আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর Logo গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু Logo ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম Logo বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের Logo জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী Logo যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা Logo কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেম্বেলে না ইয়ামাল, কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ফুটবলের অস্কার রজনী আজ। বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের থিয়েটার দু শ্যাটলেটের আলো ঝলমলে মঞ্চে শুরু হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। রুড খুলিত ও কেট স্কটের সঞ্চালনায় একে একে ঘোষণা করা হবে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম। বরাবরের মতো ব্যালন ডি’অরের ৬৯তম আসরেও মূল আকর্ষণ বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। ৩০ জন মনোনয়ন পেলেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বাকিদের চেয়ে অনেক এগিয়ে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে ও বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল।

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ব্যালন ডি’অরের আয়োজক হলেও বিজয়ী নির্বাচন করা হয় ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিকের ভোটে। সেরা নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে শুধু গত মৌসুমের পারফরম্যান্স।

ইউরোপের কিছু সংবাদমাধ্যম আগেই জানিয়ে দিয়েছে, ইয়ামালকে হারিয়ে এবার বর্ষসেরা হতে যাচ্ছেন পিএসজির ট্রেবল জয়ের নায়ক দেম্বেলে। গত মৌসুমে সব মিলিয়ে ৩৫ গোল করেছেন ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ড। পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে নিজেকে বিজয়ী ভাবতে নারাজ দেম্বেলে, ‘এটা ঠিক যে আমি এবার অন্যতম ফেভারিট। কিন্তু বিজয়ীর নাম ঘোষণার আগে আপনি উদযাপন করতে পারেন না। দেখা যাক, কী হয়।’

গত মৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান ছিল ১৮ গোল করা ইয়ামালের। কিন্তু বার্সা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় তার বর্ষসেরা হওয়ার সম্ভাবনায় বড় ধাক্কা লাগে। গতবার সেরা উদীয়মানের পুরস্কার জেতা ১৮ বছর বয়সি এই উইঙ্গার যদিও আশা হারাচ্ছেন না। ইয়ামালের স্বপ্ন অনেক বড়, ‘আমি একবার ব্যালন ডি’অর জেতর স্বপ্ন দেখি না। এই পুরস্কার আমি অনেকবার জিততে চাই।’

গতবার ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ফেভারিট ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ভোটের লড়াইয়ে বাজিমাত করেন ম্যানসিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ভিনির হারের খবর জানতে পেরে শেষ মুহূর্তে অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। এবার এমন কিছু করবে না বার্সেলোনা। সেরা কোচের পুরস্কারের জন্য বার্সার হান্সি ফ্লিক মনোনয়ন পেলেও সম্ভাবনায় এগিয়ে পিএসজির লুইস এনরিকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক

দেম্বেলে না ইয়ামাল, কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর?

আপডেট সময় ০৯:৫৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফুটবলের অস্কার রজনী আজ। বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের থিয়েটার দু শ্যাটলেটের আলো ঝলমলে মঞ্চে শুরু হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। রুড খুলিত ও কেট স্কটের সঞ্চালনায় একে একে ঘোষণা করা হবে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম। বরাবরের মতো ব্যালন ডি’অরের ৬৯তম আসরেও মূল আকর্ষণ বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। ৩০ জন মনোনয়ন পেলেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বাকিদের চেয়ে অনেক এগিয়ে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে ও বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল।

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ব্যালন ডি’অরের আয়োজক হলেও বিজয়ী নির্বাচন করা হয় ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিকের ভোটে। সেরা নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে শুধু গত মৌসুমের পারফরম্যান্স।

ইউরোপের কিছু সংবাদমাধ্যম আগেই জানিয়ে দিয়েছে, ইয়ামালকে হারিয়ে এবার বর্ষসেরা হতে যাচ্ছেন পিএসজির ট্রেবল জয়ের নায়ক দেম্বেলে। গত মৌসুমে সব মিলিয়ে ৩৫ গোল করেছেন ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ড। পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে নিজেকে বিজয়ী ভাবতে নারাজ দেম্বেলে, ‘এটা ঠিক যে আমি এবার অন্যতম ফেভারিট। কিন্তু বিজয়ীর নাম ঘোষণার আগে আপনি উদযাপন করতে পারেন না। দেখা যাক, কী হয়।’

গত মৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান ছিল ১৮ গোল করা ইয়ামালের। কিন্তু বার্সা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় তার বর্ষসেরা হওয়ার সম্ভাবনায় বড় ধাক্কা লাগে। গতবার সেরা উদীয়মানের পুরস্কার জেতা ১৮ বছর বয়সি এই উইঙ্গার যদিও আশা হারাচ্ছেন না। ইয়ামালের স্বপ্ন অনেক বড়, ‘আমি একবার ব্যালন ডি’অর জেতর স্বপ্ন দেখি না। এই পুরস্কার আমি অনেকবার জিততে চাই।’

গতবার ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ফেভারিট ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ভোটের লড়াইয়ে বাজিমাত করেন ম্যানসিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ভিনির হারের খবর জানতে পেরে শেষ মুহূর্তে অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। এবার এমন কিছু করবে না বার্সেলোনা। সেরা কোচের পুরস্কারের জন্য বার্সার হান্সি ফ্লিক মনোনয়ন পেলেও সম্ভাবনায় এগিয়ে পিএসজির লুইস এনরিকে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481