ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

দুবাইয়ে আটক বেনজীরের কাছে ৩ দেশের পাসপোর্ট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুবাইয়ে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে বাংলাদেশ, পর্তুগাল ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক একটি সূত্র।

কাশিত তথ্য অনুযায়ী, দুদকের একটি মামলার প্রেক্ষিতে তাকে দুবাইয়ে আটক করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়।

সূত্র জানায়, গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বেনজীর আহমেদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে আটকের তথ্য জানানো হয়েছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতেই দুবাই পুলিশ তাকে আটক করেছে। বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

আরেক কর্মকর্তা বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করবে।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে দায়ের করা একাধিক মামলার তদন্তের মুখে থাকা বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের আবেদনের পর আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি প্রক্রিয়া শুরু হয়। তার আটকের ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

দুবাইয়ে আটক বেনজীরের কাছে ৩ দেশের পাসপোর্ট

আপডেট সময় ০৫:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬