ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার Logo আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা

ইসরায়েলকে অবশ্যই উপড়ে ফেলা হবে, হজ বার্তায় হুঁশিয়ারি খামেনীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলকে একটি ‘বিপজ্জনক ও মারাত্মক ক্যানসার টিউমার’ হিসেবে আখ্যায়িত করে ইহুদিবাদী এই রাষ্ট্রটিকে মধ্যপ্রাচ্য থেকে অবশ্যই উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনী। পবিত্র হজ এবং ঈদুল আজহা উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই মন্তব্য করেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

হজ বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “সময়ের কাঁটা কখনো পেছনের দিকে ঘোরে না।” মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, “এই অঞ্চলের দেশ এবং ভূখণ্ডগুলো এখন থেকে আর আমেরিকার সামরিক ঘাঁটির জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। আমেরিকা এই অঞ্চলে আর কোনো অপকর্ম বা নতুন কোনো সামরিক ঘাঁটি স্থাপনের জন্য নিরাপদ আশ্রয় পাবে না।”

তিনি আরও দাবি করেন, দ্বিতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের (সেকেন্ড ইম্পোজড ওয়ার) মাধ্যমে ইরান ইহুদিবাদী ইসরায়েলকে তাদের বিধ্বংসী আঘাতের নিচে স্তব্ধ ও অসহায় করে দিয়েছে। একে আমেরিকার গালে একটি ‘কঠিন থাপ্পড়’ হিসেবেও অভিহিত করেন খামেনি।

তিনি উল্লেখ করেন, এবারের হজের মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর থেকে সম্পর্ক ছিন্ন বা তাদের প্রত্যাখ্যান করার বিষয়টি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এই বছর ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগানটি সমগ্র মুসলিম উম্মাহর প্রধান ও প্রচলিত স্লোগানে পরিণত হবে।

ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করে মোজতবা খামেনি বলেন, “আগামী দিনগুলো এবং ভবিষ্যৎ কেবল ইসলামি উম্মাহ এবং নতুন ইসলামি সভ্যতার।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার

ইসরায়েলকে অবশ্যই উপড়ে ফেলা হবে, হজ বার্তায় হুঁশিয়ারি খামেনীর

আপডেট সময় ০৫:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬