ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা Logo চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির Logo ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার Logo নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা Logo ‘আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান ইসরায়েলের মতো কাজ করেছে’ Logo ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায় Logo ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী Logo হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ?

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। এতে করে গরমের অনুভূতি আগের মতোই থাকতে পারে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকালের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ভ্রমণ

এতে বলা হয়েছে, দিনের মধ্যে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া, দিনের প্রথমার্ধে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

আপডেট সময় ১২:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। এতে করে গরমের অনুভূতি আগের মতোই থাকতে পারে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকালের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ভ্রমণ

এতে বলা হয়েছে, দিনের মধ্যে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া, দিনের প্রথমার্ধে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481