ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প

হিজবুল্লাহ যথেষ্ট শক্তিশালী, তাদের কারো কাছ থেকে অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব আলী লারিজানি বলেছেন, লেবানন পুনর্গঠনে ইরানসহ অন্যান্য দেশ ভূমিকা রাখছে। এছাড়া দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতটাই শক্তিশালী যে তাদের কারও কাছ থেকে অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বৈরুতে লেবানন ও ইরানি সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে লারিজানি লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করেন।

ইরান-সৌদি সম্পর্ক এবং হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর আমন্ত্রণ প্রসঙ্গে লারিজানি বলেন, ‘আমি নাঈম কাসেমের উদ্যোগকে পছন্দ করি ও শ্রদ্ধা জানাই।‘

তিনি সাংবাদিকদের বলেন, ‘সৌদি সরকার একটি ভ্রাতৃপ্রতীম ও মুসলিম সরকার, আমাদের মধ্যে পরামর্শ হয়। এখন পরস্পরকে সহযোগিতার সময়, কারণ ইসলামি বিশ্ব একটি অভিন্ন শত্রুর মুখোমুখি।’

লারিজানি বলেন, ‘শেখ নাঈম কাসেমের পদক্ষেপ লেবাননের জনগণের স্বস্তির জন্য নেওয়া হয়েছে এবং এটি ছিল সঠিক পদক্ষেপ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

হিজবুল্লাহ যথেষ্ট শক্তিশালী, তাদের কারো কাছ থেকে অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই’

আপডেট সময় ০১:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫