ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

রাজনৈতিক জটিলতার সমাধান করা ফিফার কাজ নয়— ইসরায়েল ইস্যুতে সংস্থাটির প্রেসিডেন্ট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে ইসরায়েলি দলগুলোকে ফুটবল থেকে বহিষ্কারের দাবি উঠছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলছেন, রাজনৈতিক জটিলতার সমাধান করা ফিফার কাজ নয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) জুরিখে ফিফার নির্বাহী পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ইনফান্তিনো বলেন, ‘ফিফা ভূরাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তবে ফুটবলের ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ কাজে লাগিয়ে বিশ্বজুড়ে এই খেলাকে এগিয়ে নিতে হবে—এটাই ফিফার দায়িত্ব।’

ফিফা এই বৈঠকের পর সংবাদ সম্মেলনের আয়োজন করেনি। ইনফান্তিনোও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনফান্তিনো তার ৩৭ সদস্যের কাউন্সিলকে বলেছেন, ‘গাজার বর্তমান পরিস্থিতিতে সেখানে শান্তি ও ঐক্য প্রচার করা কতটা গুরুত্বপূর্ণ।’ ফিফার এই সংবাদ বিজ্ঞপ্তিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।

চলতি মাসের ১১ ও ১৪ তারিখ যথাক্রমে নরওয়ে ও ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ইসরায়েল। তবে নরওয়ে এবং আরও কয়েকটি ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই উয়েফার কাছে ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

এদিকে, তুরস্কের ফুটবল ফেডারেশন সরাসরি ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ফিফা ও উয়েফার কাছে। তবে এ বিষয়ে ফিফার সভাপতি বলেন, আপাতত বিশ্বজুড়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়াই প্রতিষ্ঠানটির দায়িত্ব। রাজনৈতিক ইস্যুতে ফুটবলে জটিলতা না বাড়ানোর বার্তা-ই যেন দিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

রাজনৈতিক জটিলতার সমাধান করা ফিফার কাজ নয়— ইসরায়েল ইস্যুতে সংস্থাটির প্রেসিডেন্ট

আপডেট সময় ০৩:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫