ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের বাইরে বানানো মুভির ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা মুভির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমাদের মুভি তৈরির ব্যবসা চুরি করেছে অন্য দেশগুলো। অনেকটা ‘শিশুর থেকে চকলেট চুরির মতো’।

গত মে মাসেই ট্রাম্প মুভি শিল্পের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে ওই সময় তিনি বিস্তারিত কিছু জানাননি। এতে এ খাত সংশ্লিষ্ট মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

ট্রাম্পের এ ঘোষণার পর নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারে যথাক্রমে ১ দশমিক ৪ এবং ০ দশমিক ৬ শতাংশ পতন ঘটে।

এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্রে ফার্নিচার তৈরি না করে তাদের পণ্যেও বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প ইতোমধ্যেই আমদানি করা রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধন সামগ্রী রাখার ছোট আলমারির ওপর ৫০ শতাংশ শুল্ক এবং অন্য আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এই শুল্ক ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এখন ধারণা করা হচ্ছে এসব পণ্যের ওপর শুল্ক আরও বাড়াবেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই বিদেশি পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এরপর বিশ্বের সব দেশের পণ্যে শুল্ক চাপিয়েছেন তিনি। এরমধ্যে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটির রপ্তানি শিল্পকে অনিশ্চয়তায় ফেলেছেন ট্রাম্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাইরে বানানো মুভির ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ০৯:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫