ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

ভারতের আসল শত্রু কে, জানালেন মোদি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের প্রকৃত শত্রু কোনো দেশ নয়, বরং বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা। গুজরাটে এক অনুষ্ঠানে প্রায় ৪০ বিলিয়ন ডলারের সামুদ্রিক প্রকল্প উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। মোদি বলেন, ‘ভারত আজ বিশ্ববন্ধু হওয়ার মানসিকতা নিয়ে এগোচ্ছে এবং তার বড় কোনো শত্রু নেই। তবে সত্যিকার অর্থে ভারতের শত্রু হলো বিদেশের ওপর নির্ভরতা।’

তিনি জোর দিয়ে বলেন—দেশকে আত্মনির্ভরশীল হতে হবে। এমন হলেই সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। তার মতে, অন্যদের দয়ার ওপর নির্ভর করলে ভারতের আত্মসম্মান ক্ষুণ্ন হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়বে।

সামুদ্রিক খাতের গুরুত্ব তুলে ধরে মোদি বলেন—দেশীয় জাহাজ নির্মাণশিল্প ও হাই-টেক খাতকে পুনরুজ্জীবিত করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, পাঁচ দশক আগে ভারতের বিদেশি বাণিজ্যের ৪০ শতাংশই বহন করত দেশীয় জাহাজগুলো, অথচ বর্তমানে এই হার নেমে এসেছে মাত্র ৫ শতাংশে।

মোদি জানান, প্রতিবছর বিদেশি শিপিং কোম্পানিগুলোকে পরিবহনের ভাড়া হিসেবে ভারত যে বিপুল অর্থ দেয়, তা এখন প্রায় দেশটির প্রতিরক্ষা বাজেটের সমান। এই নির্ভরতা ইতিমধ্যেই দেশের অর্থনীতিকে বড় ক্ষতির মুখে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, ‘চিপস হোক কিংবা শিপস—আমাদের ভারতেই তৈরি করতে হবে।’

মোদির এই মন্তব্য এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য উত্তেজনা বাড়ছে। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে গত মাসে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

এ ছাড়া হোয়াইট হাউস নতুন করে এইচ-১বি ভিসার আবেদনে বছরে এক লাখ ডলার ফি ঘোষণা করেছে, যা ভারতীয় দক্ষ কর্মীদের লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে আইটি বাণিজ্য সংগঠন ন্যাসকম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

ভারতের আসল শত্রু কে, জানালেন মোদি

আপডেট সময় ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫