ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে এলাকার মানুষ পাবে: রুমিন ফারহানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আল্লাহ যদি আমাকে আগামী ১২ তারিখ আপনাদের ভোটে নির্বাচিত করেন- ব্রাহ্মণবাড়িয়ার উৎপাদিত গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার আমার মা, বোন, ভাই-বাবারা ব্যবহার করার জন্য পাবেন। তার পরে অন্য জায়গায় যাবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে প্রথমে সংসদে গ্যাসের জন্য দাবি জানাব, মন্ত্রণালয়ে চেষ্টা করব; তারপরেও যদি কোনো ব্যবস্থা না হয় আপনাদের নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেব। তখন গ্যাস না দিয়ে যাবে কই।

তিনি আরও বলেন, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা সেবাসহ সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সরাইল আশুগঞ্জসহ বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে সারা দেশের মধ্যে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলা হবে। আমার ব্যক্তিগত চিকিৎসা হবে আমার নির্বাচনীয় আসনের হাসপাতালে। তখন হাসপাতালে ওষুধ নাই, ডাক্তার নাই বলার কোনো উপায় থাকবে না।

এছাড়াও তিনি নির্বাচিত হতে পারলে ব্রাহ্মণবাড়িয়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় আরও উপস্থিত ছিলেন- প্রকৌশলী রফিকুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল মিয়া, আবু সাঈদ মেম্বার, আইয়ুব আলী মেম্বার, আসাদুজ্জামান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে এলাকার মানুষ পাবে: রুমিন ফারহানা

আপডেট সময় ০৯:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আল্লাহ যদি আমাকে আগামী ১২ তারিখ আপনাদের ভোটে নির্বাচিত করেন- ব্রাহ্মণবাড়িয়ার উৎপাদিত গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার আমার মা, বোন, ভাই-বাবারা ব্যবহার করার জন্য পাবেন। তার পরে অন্য জায়গায় যাবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে প্রথমে সংসদে গ্যাসের জন্য দাবি জানাব, মন্ত্রণালয়ে চেষ্টা করব; তারপরেও যদি কোনো ব্যবস্থা না হয় আপনাদের নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেব। তখন গ্যাস না দিয়ে যাবে কই।

তিনি আরও বলেন, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা সেবাসহ সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সরাইল আশুগঞ্জসহ বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে সারা দেশের মধ্যে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলা হবে। আমার ব্যক্তিগত চিকিৎসা হবে আমার নির্বাচনীয় আসনের হাসপাতালে। তখন হাসপাতালে ওষুধ নাই, ডাক্তার নাই বলার কোনো উপায় থাকবে না।

এছাড়াও তিনি নির্বাচিত হতে পারলে ব্রাহ্মণবাড়িয়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় আরও উপস্থিত ছিলেন- প্রকৌশলী রফিকুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল মিয়া, আবু সাঈদ মেম্বার, আইয়ুব আলী মেম্বার, আসাদুজ্জামান প্রমুখ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481