ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নথিপত্রের আরও একটি বিশাল অংশ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। পূর্বপ্রকাশিত ফাইলগুলোর মতো নতুন এই নথিতেও উঠে এসেছে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির নাম। এই তালিকায় রয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা তথা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রকাশিত ফাইলগুলোর মধ্যে এপস্টাইনের নিজের লেখা বেশ কিছু ড্রাফট ইমেল পাওয়া গেছে। সেখানে দাবি করা হয়েছে, রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর বিল গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন।

সেখানে আরও দাবি করা হয়, গেটস এই রোগটি গোপন রাখতে তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে গোপনে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন। তবে বিল গেটসের পক্ষ থেকে এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।

গেটসের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিল গেটসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়ে চরম হতাশা থেকে এপস্টাইন এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করেছিলেন।

প্রকাশিত ফাইলে আরও দাবি করা হয়েছে, ২০০৯ সালে নিজের সিনেমা ‘অ্যামেলিয়া’-র প্রচারের সময় অপর এক দণ্ডিত যৌন অপরাধী ঘিসলাইন ম্যাক্সওয়েল আয়োজিত একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন মীরা নায়ার।

শুক্রবার আমেরিকার বিচার বিভাগ এপস্টিন ফাইলের ৩০ লাখ পৃষ্ঠা প্রকাশ্যে এনেছে। তার মধ্যে রয়েছে ২০০০ ভিডিও ও ১ লক্ষ ৮০ হাজার ছবি। এর আগে প্রকাশিত ফাইলগুলোয় এপস্টাইনের সঙ্গে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে।

প্রসঙ্গত, এপস্টিনের সঙ্গে বন্ধুত্বের কথা অস্বীকার করেননি ট্রাম্প। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত বছরের নভেম্বরে এপস্টিন সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। ২০০৮ সালে এপস্টাইনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয়। ২০১৯ সালের আগস্ট মাসে গ্রেপ্তারের মাসখানেকের মাথায় জেলে আত্মহত্যা করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস

আপডেট সময় ১২:২৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬