ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়, ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামীর বন্ধুরা সারা দেশে মা-বোনদের বিভ্রান্ত করতে জান্নাত বিক্রি করছে। জামায়াত কি তাহলে ইসলামের ঠিকাদারি নিয়েছে-প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিপিবদ্ধ করেছিলেন।

বিএনপি চায়- সকল, ধর্ম-বর্ণ গোত্রের ধর্মীয় অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা শহরের মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজল তথা ধানের শীষের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ একথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন ‘জামায়াত আজ নতুন করে স্বাধীনতার ইতিহাস লিখতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করতে চায়। কিন্তু যারা একদিন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এ দেশের মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং সংখ্যালঘুদের নির্যাতন করেছে- তারা কীভাবে আজ স্বাধীনতার ইতিহাসের কথা বলে? নাউজুবিল্লাহ।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, জামায়াত বিকৃত ইতিহাসের মাধ্যমে ভিন্ন ভাষায় বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করতে চায়। ইতিহাস কিন্তু পরিষ্কার- ২৫ মার্চের দিনগত রাতে ও ২৬ মার্চের প্রথম প্রহরে তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এ কারণেই ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কক্সবাজারে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে।

এটি করা গেলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার গেটওয়ে। তাছাড়া কক্সবাজারে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা হবে। বঙ্গোপসাগরে অপার সমুদ্র সম্পদ অনুসন্ধানের মাধ্যমে আহরণ করা গেলে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে খনিজ সম্পদ। পাশাপাশি পর্যটনের সম্ভাবনার দোয়ার খুলে দিতে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরকে আরো আধুনিকায়ন করা হবে। এসময় তিনি কক্সবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলকে ভোট দেওয়ার জন্য আহবান।
জনসভায় কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাও) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজল বলেন, বিএনপি এদেশের গরিব ও সাধারণ মানুষের দল। কক্সবাজারের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া দল বিএনপি তথা ধানের শীষকে ভালোবাসে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে কালো আইনের মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশি- বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন আইন প্রনয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, রফিকুল ইসলাম, অধ্যাপক আজিজুর রহমান, আবদুল মাবুদ, এস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, যুবদলের অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, জিসান উদ্দিন, সরওয়ার রোমন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের

আপডেট সময় ০২:০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬