ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ নাকি ফ্যাসিবাদের পক্ষে ‘না’, অবস্থান পরিষ্কার করুন: ডা. শফিকুর রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা স্পষ্ট করে বলছি—সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট এবং ফ্যাসিবাদের বিপক্ষে ‘না’ ভোট। কিন্তু কিছু দল এই বিষয়ে জনসম্মুখে স্পষ্ট করে কিছু বলছে না। আমরা বিনয়ের সাথে তাদের কাছে জানতে চাই, আপনারা সংস্কারের পক্ষে নাকি ফ্যাসিবাদের পক্ষে? জনগনের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করুন। লুকিয়ে লুকিয়ে কথা না বলে সাহসের সাথে প্রকাশ্যে কথা বলুন।”

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি প্রচারে নারী কর্মীদের বাধা ও লাঞ্ছনার তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের বিভিন্ন স্থানে আমাদের মায়েরা ভোট চাইতে গেলে দুর্বৃত্তরা তাদের অপমান করছে। যারা মায়ের গায়ে হাত তোলে, তারা কোন প্রজাতির? তারা কি মানুষ নাকি অন্য কিছু, তা আমার বোধগম্য নয়। এই কয়েকদিন ধরে যে উৎপাত শুরু হয়েছে, তা মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রতিটি দল নিজ নিজ কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাক। মায়েদের অপমান আমরা বরদাশত করব না।”

তিনি নারী কর্মীদের উদ্দেশে বলেন, “যদি কোনো দুর্বৃত্ত কটু কথা বলে, তবে চোখে চোখ রেখে বলবেন—আমি মা, আমি তোমাদের পরোয়া করি না; আমি কেবল আল্লাহকে ভয় করি।”

আগামী নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে জামায়াত আমির বলেন, “এবারের ২০২৬ সালের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি বাঁক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন ২০২৪-এর গণঅভ্যুত্থানের ১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা নির্বাচন। এটি আন্দোলনে পঙ্গুত্ববরণকারী ৩৪ হাজার আহতের এবং শহীদ পরিবারের হাহাকারের নির্বাচন। বিগত ৫৪ বছরে যে পচা ও নোংরা রাজনীতি দেশে ফ্যাসিবাদ তৈরি করেছে, এই নির্বাচনের মাধ্যমে সেই রাজনীতির কবর রচিত হবে।”

দলের স্বার্থের ঊর্ধ্বে জনস্বার্থকে স্থান দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমি শুধু জামায়াতে ইসলামীর বিজয় চাই না; আমি চাই ১৮ কোটি মানুষের বিজয়। এ দেশের মানুষের বিজয় হলেই ইনশাল্লাহ জামায়াতের বিজয় নিশ্চিত হবে। ২৪-এর ছাত্র-জনতা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছে, সেই স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল অঙ্গীকার।”

তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, “আমাদের দলের ৬২ শতাংশই যুবক। আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে চাই, যাতে তারা সম্মানের সাথে দেশ গড়তে পারে।”

১১ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জামালপুরের ৫টি আসনেই ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে জোটের কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। দেশের যেখানে যে প্রতীক জোটের প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেটি নিয়েই মাঠে থাকতে হবে। আমাদের প্রার্থীরা নেতা হওয়ার জন্য নয়, জনগণের সেবক হওয়ার জন্য লড়াই করবেন।”

অনুষ্ঠান শেষে তিনি জামালপুর জেলার ৫টি আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন।

জেলা জামায়াতের আমির ও জামালপুর সদর-৫ আসনের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আউয়ালের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ জেলা ও কেন্দ্রীয় জামায়াতের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ নাকি ফ্যাসিবাদের পক্ষে ‘না’, অবস্থান পরিষ্কার করুন: ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬