ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

বিশ্বকাপের টিকেট বিক্রি নিয়ে তদন্তের মুখে পড়ছে ফিফা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশ্বকাপ শুরু হবে আর মাত্র কয়েক দিন পরে। কিন্তু তার আগেই বড় ঝামেলায় পড়েছে ফিফা। আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি রাজ্য টিকেট বিক্রির ব্যাপারে ফিফার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগ, সমর্থকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং টিকেটের দাম সীমা ছাড়িয়ে যাচ্ছে।

নিউজার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট বলেছেন, ‘বিভ্রান্তি, কৃত্রিম সংকট আর অসম্ভব উঁচু দাম দিয়ে ফিফা বিশ্বকাপের টিকেট কেনাকে একটা অসম লড়াইয়ে পরিণত করা হয়েছে। ফিফার কার্যক্রম নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

১৯ জুলাই নিউজার্সিতে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালের টিকেট নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে। নিউইয়র্কের কাছে নিউজার্সির জায়ান্টস ও জেটস এনএফএল স্টেডিয়ামে এই ম্যাচ হবে। শুধু টিকেটই নয়, নিউইয়র্ক থেকে সেখানে যেতে গণপরিবহনে খরচ হবে ১০০ ডলারেরও বেশি। আর গাড়ি পার্কিংয়ের জন্য গুনতে হবে ২২৫ ডলার।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, ‘নিউইয়র্কবাসী বছরের পর বছর ধরে বিশ্বকাপের অপেক্ষা করেছেন। তারা সাশ্রয়ী মূল্যে টিকেট পাওয়ার সুযোগ পাওয়ার যোগ্য।’

তিনি আরও বলেছেন, ‘কাউকে চাপে ফেলে আকাশছোঁয়া দামে আসন বিক্রি করা উচিত নয়। আর সমর্থকরা যে টিকেট কিনবেন, সেটাই যেন তারা পান।’

তদন্তে দেখা হবে, সমর্থকদের আসনের অবস্থান নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে কিনা। এছাড়া ‘ডিমান্ড-বেসড প্রাইসিং’ নিয়েও তদন্ত হবে। এই পদ্ধতিতে বিক্রি বাড়লে দামও বাড়তে থাকে।

এই মাসের শুরুতে ক্যালিফোর্নিয়াও টিকেট বিক্রিতে সম্ভাব্য আইন লঙ্ঘনের অভিযোগে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

ফ্যান সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই টিকেটের দামকে ‘অত্যধিক’ এবং ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটি বলছে, এই টুর্নামেন্ট থেকে ফিফার ১৩০০ কোটি ডলার আয় হওয়ার কথা। অথচ চড়া দামের কারণে সাধারণ সমর্থকরা মাঠে যেতেই পারছেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

বিশ্বকাপের টিকেট বিক্রি নিয়ে তদন্তের মুখে পড়ছে ফিফা

আপডেট সময় ০১:১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬