ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, কোনো বাংলাদেশি বা বিদেশি নাগরিক দেশে বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম হলে বিনিয়োগের মোট পরিমাণের ১ দশমিক ৫ শতাংশ পরামর্শক ফি বা কমিশন দেওয়া হবে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য জহরত আদীব চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের অন্যতম উদ্বেগ ছিল বিনিয়োগের মুনাফা সহজে নিজ দেশে নিতে না পারা। সরকার আইনগত সংস্কারের মাধ্যমে সেই সমস্যার সমাধান করেছে। পাশাপাশি সাম্প্রতিক এক বৈঠকে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ১ দশমিক ৫ শতাংশ কমিশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ উদ্যোগের ফলে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দক্ষ ও যোগ্য ব্যক্তিরাও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে ভূমিকা রাখতে পারবেন।

সংসদে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমদানি ও রপ্তানি নিবন্ধন ব্যবস্থা অনলাইনে দ্রুত সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে রপ্তানি নীতি হালনাগাদ এবং আমদানি নীতি আদেশ ২০২৬-২৯ প্রণয়নের কাজ চলছে।

তিনি বলেন, আমদানি-রপ্তানিতে শুল্কজনিত বাধা কমানো, মূল্য পরিশোধ প্রক্রিয়া সহজ করা এবং এলসি ছাড়া চুক্তিভিত্তিক আমদানির সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্যে বিশ্বাস করে না। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নে সমান সহযোগিতা দেওয়া হবে।

এদিকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, এখন পর্যন্ত ৬০ হাজার ৪৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ২০ হাজার ৭৪৮ জনকে কৃষক কার্ড দেওয়া হয়েছে। কৃষি খাতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের নিয়মিত সম্মানী ভাতা দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, শিল্প খাতকে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। যোগ্য ও গ্রহণযোগ্য শিল্পপ্রতিষ্ঠানগুলো এ তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬