ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

বাংলাদেশে পুশ ইন নিয়ে প্রশ্নে জয়সোয়াল বললেন, অবৈধ বিদেশিদের বিতাড়ন হচ্ছে আইন অনুযায়ী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার (৫ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিং চলাকালে স্থানীয় সংবাদমাধ্যমের এক সংবাদকর্মী বাংলাদেশ–সংক্রান্ত প্রশ্ন করেন। তিনি বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ইচ্ছাকৃতভাবে মানুষদের সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করছে ঢাকা। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সোয়াল বলেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিসহ যেকোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে এবং সেই আইন মেনেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য প্রথমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়, যাতে তাদের নাগরিকত্ব যাচাই করা যায়। যাচাই–বাছাই সম্পন্ন হওয়ার পরই প্রত্যাবাসন বা বিতাড়নের কার্যক্রম শুরু করা হয়।

রণধীর জয়সোয়াল আরও বলেন, এ ধরনের বহু অনুরোধ এখনো বাংলাদেশি পক্ষের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব বিষয় দ্রুত সমাধান হলে ভারতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলাদেশে পুশ ইন নিয়ে প্রশ্নে জয়সোয়াল বললেন, অবৈধ বিদেশিদের বিতাড়ন হচ্ছে আইন অনুযায়ী

আপডেট সময় ০৪:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬