ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। গাজা যুদ্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আজ ২১ সেপ্টেম্বর (রবিবার) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বিষয়ে যুগান্তকারী ঘোষণা দেন। একই দিনে কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় কিয়ার স্টারমার বলেন, ‘আজ ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য শান্তির আশা এবং দুই-রাষ্ট্র সমাধানের প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’

একই দিনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে কানাডা। একই সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি গড়ে তোলার জন্য আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে।

যুক্তরাজ্যের এই পদক্ষেপ দেশটির পররাষ্ট্রনীতিতে এক বড় পরিবর্তন। কারণ ইসরায়েলের সঙ্গে তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি-৭ দেশ, যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগামীকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশন শুরু হলে ফ্রান্সসহ অন্যান্য দেশও একই পথ অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৮:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫