ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণকে ধোঁকা দিয়েছে: নাসীরুদ্দীন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কথা ছিল একটি সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণকে ধোঁকা দেয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

ভারতকে হুঁশিয়ার করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্পষ্ট বলতে চাই, আমরা কোনো সীমান্ত হত্যাকে সমর্থন করি না। ভারত-বাংলাদেশের স্বপ্ন অভিন্ন। তবে যেদিন সীমান্তে হত্যা বন্ধ হবে, নদীর পানি বুঝে পাবো এবং ভারত আমাদের রাজনীতিতে নাক গলাবে না, সেদিনই দুই দেশের মধ্যে মর্যাদার সম্পর্ক কী হবে, ভেবে দেখবো।

তিনি বলেন, আমরা টাকার কাছে বিক্রি হইনি। আমরা সন্ত্রাসী-চাঁদাবাজি করি না, দুর্নীতি করি না। আমাদের লড়াই স্পষ্ট। আমাদের লড়াই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য।

বিএনপিকে হুঁশিয়ার করে এই এনসিপি নেতা বলেন, গণতান্ত্রিকভাবে আমরা ধৈর্য ধারণ করে যাচ্ছি। যদি আমাদের অশান্ত করা হয়। তাহলে চব্বিশের জুলাই আন্দোলনে যেভাবে জনগণ রাজপথে নেমেছিল, তেমন আরেকটি জুলাইয়ে বিএনপির পতন হবে।

বাজেটের সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, এটা কোনো বাজেট না। এটা বিএনপির দলীয় নেতাকর্মীদের গেজেট। যেই গেজেটের মাধ্যমে তারা চাঁদাবাজির স্বীকৃতি দিতে যাচ্ছে। বৈষম্যের এই বাজেটকে ধিক্কার জানাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণকে ধোঁকা দিয়েছে: নাসীরুদ্দীন

আপডেট সময় ০২:১৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬