ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নিউইয়র্কে দিদারুল ইসলামের হত্যাকারীর মস্তিষ্কজনিত রোগ ছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজনকে হত্যাকারী শেন ট্যামুরা জটিল মস্তিষ্কজনিত রোগ ক্রনিক ট্রম্যাটিক এনসেফেলোপ্যাথি (সিটিই)-তে আক্রান্ত ছিলেন। নিউইয়র্ক সিটি অফিস অব দ্য চিফ মেডিক্যাল এক্সামিনারের বরাতে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সাবেক ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) খেলোয়াড় ট্যামুরা গত ২৮ জুলাই ম্যানহাটনের একটি বহুতল ভবনে এলোপাতাড়ি গুলি চালান। এ সময় বাংলাদেশি অভিবাসী এনওয়াইপিডির সদস্য দিদারুল ইসলাম, ভবনের নিরাপত্তারক্ষী অ্যালান্ড এটিয়েন এবং দুই নারী জুলিয়া হাইমেন ও রুডিন নিহত হন। পরে ট্যামুরা আত্মহত্যা করেন।

হামলার দিন তার পকেট থেকে তিন পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল, তার মস্তিষ্কে গুরুতর আঘাত রয়েছে এবং এর জন্য এনএফএলকে দায়ী করেন তিনি। চিরকুটে ট্যামুরা লিখেছিলেন, ‘খেলোয়াড়দের মস্তিষ্কের ক্ষতি গোপন করে তারা শুধু মুনাফা করছে। আমার মস্তিষ্ক সম্পর্কে জানার চেষ্টা করো। আমি দুঃখিত।’

চিরকুটের ভিত্তিতে ময়নাতদন্তকারীরা তার মস্তিষ্ক পরীক্ষা করেন। টিস্যু বিশ্লেষণে সিটিই-এর স্পষ্ট লক্ষণ পাওয়া যায়।

তদন্ত কর্মকর্তারা জানান, মূলত এনএফএলের সদর দপ্তরে হামলা চালানোর পরিকল্পনা ছিল ট্যামুরার। তবে ভুল লিফটে ওঠার কারণে তিনি সরাসরি সেখানে যেতে পারেননি এবং অন্য ভবনে এলোপাতাড়ি গুলি চালান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

নিউইয়র্কে দিদারুল ইসলামের হত্যাকারীর মস্তিষ্কজনিত রোগ ছিল

আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫