ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার Logo আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলার হুমকি ছাত্রদল নেতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু। রোববার (২৪ মে) জেলার রামগঞ্জে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি হুমকি দিয়ে বলেন, ওই নেতাকে ডিম নিক্ষেপ নয়, বরং কোরবানির গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলা হবে।
প্রধানমন্ত্রী ও বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে রামগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল। মিছিল পরবর্তী সমাবেশে জহির রায়হান বাবু উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোরবানি দেওয়ার পর দড়িটা যত্ন করে রেখে দেবেন। নাসীরুদ্দীন পাটওয়ারী রামগঞ্জে এলে তাকে ওই দড়ি দিয়েই বেঁধে ফেলা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

নিজের বক্তব্যের স্বপক্ষে কোনো ধরনের আপস না করার ইঙ্গিত দিয়ে ছাত্রদলের এই নেতা আরও বলেন, এটি কেবল ট্রেলার মাত্র, সামনে পূর্ণাঙ্গ ছবি আসছে। যারা যুবদল ও বিএনপিকে নিয়ে কটূক্তি করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি কেউ শান্ত পরিবেশ বিঘ্নিত করে, তবে ট্রেলারের পরিবর্তে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি চলে আসবে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সুন্দর রাজনীতি করবেন তাদের প্রতি ছাত্রদলের কোনো বাধা নেই। কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করলে ছাত্রদল আর বসে থাকবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জহির রায়হান বাবুর এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই ধরণের হুমকিকে ঘিরে বিভিন্ন মহলে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলার হুমকি ছাত্রদল নেতার

আপডেট সময় ০৫:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬