ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

জিন্সের প্যান্টে এই ছোট্ট পকেট কেন থাকে?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

আমরা অনেকেই হয়তো খেয়াল করেছি জিন্স প্যান্টের সামনের পকেটের ওপরের অংশে ছোট আরেকটি পকেট থাকে।

কেউ-কেউ হয়তো নিজেদের অভ্যাস, রুচি অনুযায়ী এতে খুচরা পয়সা বা ছোটখাটো জিনিস রাখেন। অনেকেই এই পকেটকে কয়েন পকেটও বলেন বা ভেবে থাকেন। কিন্তু বেশির ভাগ মানুষ এই পকেট হয়তো ব্যবহারই করেন না। কারণ, পকেটটা এতই ছোট যে এতে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিছু রাখা সম্ভব নয়।

তা হলে কেন এই পকেট, এটি রাখার রহস্যটাই বা কী? নেট ঘেঁটে জানা গেছে, আঠারো শতকের দিকে পাশ্চাত্যের রাখাল (কাউ বয়) বালকরা জিন্স প্যান্ট পরতেন, আর তার সঙ্গে চেইন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। তখনকার সময়ে এই ঘড়ির বেশ প্রচলন ছিল।

এই কাউ বয়রা প্রধানত তাদের ঘড়ি রাখতো তাদের ওয়েস্টকোটে। কিন্তু ওয়েস্টকোটে রাখার ফলে অনেক সময়েই ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকতো। মূলত, ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য সেসময় থেকেই জিন্সের প্যান্টে এই পকেটের আবির্ভাব। কোমরের বেল্টের সঙ্গে ঝুলিয়ে এই পকেটে ঘড়ি রাখলে ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকতো না। ফলে, ব্যাপকভাবে প্যান্টে এই পকেটের প্রচলন শুরু হয়।

তবে বর্তমানে কালের বিবর্তনে অবশ্য সেই ঘড়ির প্রচলন একদম কমে গেছে। তবে ঐতিহ্য বজায় রেখে এখনও জিন্স প্যান্টে ছোট্ট পকেটটি রাখা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

জিন্সের প্যান্টে এই ছোট্ট পকেট কেন থাকে?

আপডেট সময় ১১:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫