ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

গাজার কর্তৃত্ব নেবেন ট্রাম্প, হুঁশিয়ারি দিয়ে যা বলল গাজার স্বাধীনতাকামী সংগঠন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

গাজায় ইসরাইলের দখলদারিত্ব পুরোপুরি শেষ না হলে হামাস অস্ত্র সমর্পণ করবে না। এছাড়া গাজায় বিদেশি প্রশাসনের কর্তৃত্ব মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ নেতা মুসা আবু মারজুক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা সব মধ্যস্থতাকারীকে বলেছি হামাস দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যদি সেই দখলদারিত্ব শেষ হয়, তাহলে ফিলিস্তিনিরাই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হামাসের কাছে কোনো অস্ত্র থাকবে না। কারণ সেগুলো ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব।

গাজায় দখলদারিত্ব না থাকলে আমাদের অস্ত্রেরও কোনো প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থন জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইহুদিবাদীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

গাজার কর্তৃত্ব নেবেন ট্রাম্প, হুঁশিয়ারি দিয়ে যা বলল গাজার স্বাধীনতাকামী সংগঠন

আপডেট সময় ১২:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫