ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

গাজায় ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে একের পর এক মরদেহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার শুরু হয়েছে।

বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, ১০ অক্টোবর (শুক্রবার) গাজার বিভিন্ন হাসপাতালে ১৫৫টি মরদেহ আনা যায়। যারমধ্যে ১৩৫টি মরদেহই ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে।
বোমাবর্ষণ বন্ধ ও ইসরায়েলি সেনারা জনবহুল এলাকা থেকে সরে যাওয়ার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধার অভিযান শুরু কতে সমর্থ হন।
ওয়াফার তথ্য অনুযায়ী, ৪৩টি মরদেহ পাঠানো হয়েছে গাজা সিটির আল-শিফা হাসপাতালে। ৬০টি মরদেহ একই অঞ্চলের আল-আহলি আরব হাসপাতালে, চারটি নুসেইরাতের আল-আওদা হাসপাতালে, ১৬টি দেঈর এল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে এবং ৩২টি মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গতকাল দখলদারদের হামলায় নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। আরেকজন আহত অবস্থায় প্রাণ হারান।

এরমধ্যে গাজা সিটির দক্ষিণাঞ্চলে শুক্রবার ভোরে ঘাবুন পরিবারের ওপর চালানো হামলায় একসঙ্গে ১৬ জন নিহত হন। এছাড়া গাজা সিটির রাদওয়ান এলাকায় একজন এবং খান ইউনিসে আরও দুজনের প্রাণ যায়।

এসব হামলার মাধ্যমে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কি না সেটি স্পষ্ট নয়। গতকাল দুপুর থেকে গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামাস ২০ জীবিত ও কিছু মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

গাজায় ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে একের পর এক মরদেহ

আপডেট সময় ০৬:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫