ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

ওজন নিয়ে ঝগড়া: স্ত্রীকে হত্যা করে ব্যাগে ভরলেন স্বামী, এক মাসের শিশু অনাথ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ক্যালিফোর্নিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ২৫ বছর বয়সী জনাথন রেনটারিয়া। প্রসব-পরবর্তী সময়ে স্ত্রীর ওজন নিয়ে তর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মাত্র এক মাস বয়সী শিশুকে রেখে অকালে ঝরে গেলেন মা জুন বানিয়ান (৩৭)।

লস অ্যাঞ্জেলসে ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড। অভিযুক্ত রেনটারিয়া স্বীকার করেছেন, স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। আইন পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে স্কটল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন জুন বানিয়ান।

পুলিশ জানায়, ১১ সেপ্টেম্বর দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের খবরের ভিত্তিতে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তারা। সেখানে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে খণ্ডিত মানবদেহ উদ্ধার হয়, পরে সেটি বানিয়ানের বলে শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে, ৪ সেপ্টেম্বরই তাঁকে হত্যা করা হয়েছিল।

তর্কের পর বানিয়ান ঘর ছাড়ার প্রস্তুতি নিলে রেনটারিয়া তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর রাতের আঁধারে নবজাতক কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছে দেন। পরে ফিরে এসে স্ত্রীর দেহ খণ্ডিত করেন।

ভেনচুরা কাউন্টির একটি মোটেল থেকে রেনটারিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁর হাতে আত্মহত্যার চেষ্টার চিহ্ন ছিল। সেখান থেকেই একটি চিঠি উদ্ধার করা হয়, যেখানে তিনি স্ত্রীর হত্যার কথা স্বীকার করেছিলেন।

প্রতিবেশীরা জানান, বানিয়ান প্রায়ই বলতেন তিনি স্বামীর নির্যাতনের শিকার। স্বামী তাঁর চলাফেরা নিয়ন্ত্রণ করতেন এবং প্রায়ই শরীর ও ওজন নিয়ে অপমান করতেন। “সে সবসময়ই তাঁর শরীর নিয়ে খোঁটা দিত,” বলেন প্রতিবেশী আরিয়েল মিলার।

বর্তমানে রেনটারিয়াকে চার মিলিয়ন ডলারের জামিনে আটক রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

ওজন নিয়ে ঝগড়া: স্ত্রীকে হত্যা করে ব্যাগে ভরলেন স্বামী, এক মাসের শিশু অনাথ

আপডেট সময় ০৬:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫