ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা: সারজিস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

আইনগত বাধা না থাকলেও নির্বাচন কমিশন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্টে এনসিপি মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইনগত বাধা না থাকার পরও অন্য কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি তাদের বড় ব্যর্থতা।

তারা এইটুকু সাহস দেখাতে পারছে না ওই জায়গায়। আপনারা দেখেছেন ইতোমধ্যে আমরা পুনরায় আবেদনও করিছি। শালপা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয় নাই। অথচ আমরা যেদিন আবেদন করেছি। সেদিন থেকে তারা এই কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা শাপলা চেয়েছি।

নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকারের গাফিলতি। এ সীমাবদ্ধতা দায় সরকারকে স্বীকার করতে হবে।

আমরা চাই পরবর্তীতে দায় বহন করা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়। সরকারকে স্পষ্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। যদি একান্তই তাদের কষ্ট হয়ে যায়, তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি।

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক, যুগ্ম সদস্য সচিব প্রিতম দাশ ও এহসান জাকারিয়া প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা: সারজিস

আপডেট সময় ১১:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫