ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

উইন রোজারিও হত্যা: এনওয়াইপিডির ২ কর্মকর্তার দ্রুত বিচার চান বাংলাদেশিরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

কর্মসূচিতে যোগ দিয়ে নিউ ইয়র্কের জনপ্রতিনিধিসহ কমিউনিটির নেতারা অভিযোগ করেন, তদন্ত কমিটিতে দুই পুলিশ সদস্যের অপরাধ প্রমাণ হলেও তাদের সাজার বিষয়ে সিদ্ধান্ত নিতে গড়িমসি করছে প্রশাসন।

বাংলাদেশি তরুণ উইন রোজারিও হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের দ্রুত বিচার দাবিতে নিউ ইয়র্কে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছেন কমিউনিটির লোকজন।

নগরের জ্যাকসন হাইটসে বিকেলে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংগঠন ‘ড্রাম’।

এ কর্মসূচিতে যোগ দিয়ে নিউ ইয়র্কের জনপ্রতিনিধিসহ কমিউনিটির নেতারা অভিযোগ করেন, তদন্ত কমিটিতে দুই পুলিশ সদস্যের অপরাধ প্রমাণ হলেও তাদের সাজার বিষয়ে সিদ্ধান্ত নিতে গড়িমসি করছে প্রশাসন।

সমাবেশে বক্তাদের একজন বলেন, ২০২৪ সালের মার্চে ওজন পার্কে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই এনওয়াইপিডি কর্মকর্তার অপরাধ খুঁজে পেয়েছে দ্য সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ড-সি.সি.আর.বি। সিটি পুলিশের ওয়াচডগের দায়িত্বে থাকা এ প্রতিষ্ঠানটি তাদের জমা দেওয়া রিপোর্টে জানায়, ঘটনাস্থলে পুলিশ ক্ষমতার অপব্যহার এবং অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, কিন্তু তারপরও অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি।

বিক্ষোভে অংশগ্রহণকারী একাধিক বাংলাদেশির ভাষ্য, উইন রোজারিওর বিচারের মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে যে, নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির হাতে আর কোনো নিরাপরাধ মানুষের যাতে প্রাণ না যায়।

নিউ ইয়র্ক স্টেইটের অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগাও যোগ দেন এ বিক্ষোভে।

তিনি বলেন, দোষী পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে সব ধরনের চেষ্টা করা হবে।

আয়োজকরা জানান, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেইমস ও পুলিশ কমিশনার জেসিকা টিশ বিচারের নামে গড়িমসি করছেন।

বিক্ষোভে যোগ দেন উইন রোজারিওর মা ও ছোট ভাই। বাংলাদেশি কমিউনিটির অব্যাহত সমর্থনের জন্য তারা কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ও পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করতে কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান আয়োজকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

উইন রোজারিও হত্যা: এনওয়াইপিডির ২ কর্মকর্তার দ্রুত বিচার চান বাংলাদেশিরা

আপডেট সময় ০১:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫