ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

ইউক্রেনে রুশ হামলার পর পোল্যান্ডে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ইউক্রেনে রাশিয়ার নতুন বিমান হামলার পর নিজেদের আকাশসীমা সুরক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পোল্যান্ড ও ন্যাটো মিত্রবাহিনী। আজ ৫ অক্টােবর (রবিবার) পোলিশ সামরিক বাহিনী জানায়, দেশটির আকাশে পোল্যান্ড ও মিত্র দেশগুলোর যুদ্ধবিমান টহল দিচ্ছে এবং স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ও রাডার নজরদারি ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। খবর আল জাজিরার।

সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপগুলো সম্পূর্ণ প্রতিরোধমূলক, যা আকাশসীমা সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে, বিশেষত সীমান্তবর্তী এলাকায়। রাশিয়ার আক্রমণের প্রেক্ষাপটে ন্যাটো সাম্প্রতিক সময়ে আঞ্চলিক আকাশ টহল জোরদার করেছে।

পোল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। রবিবার ভোরে ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি হয়। ইউক্রেনীয় বিমানবাহিনী সতর্ক করে দেয়, রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

রবিবার লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর পুনরায় চালু করা হয়, কারণ তাদের আকাশসীমায় একাধিক বেলুন দেখা গিয়েছিল।

সম্প্রতি জার্মানি, ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরগুলোও অজ্ঞাত ড্রোনের কারণে ফ্লাইট স্থগিত করেছে। এদিকে রোমানিয়া ও এস্তোনিয়া রাশিয়াকে দোষারোপ করলেও মস্কো অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

ইউক্রেনে রুশ হামলার পর পোল্যান্ডে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

আপডেট সময় ০৬:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫