ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

আমার প্রতি সম্মান জানিয়ে মারিয়া নোবেল পুরস্কার নিয়েছেন: ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছাপিয়ে এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। যদিও একাধিকবার ট্রাম্প এই পুরস্কার পেতে পারেন বলে বিভিন্ন সময় আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং তার যুক্তিও তুলে ধরেছিলেন। খবর সিএনএন।

প্রেসিডেন্টের মতে—তিনি বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ ঠেকিয়েছেন। যদিও এখন পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন বারাক ওবামাসহ মোট চারজন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু পুরস্কার ঘোষণার দিন হতাশ হতে হলো ট্রাম্পকে।

শুক্রবার সন্ধ্যায় দেয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে কথা বলেছেন।

ট্রাম্প বলেন, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আমাকে ফোন করেছিলেন। আর বলেছেন—আমার প্রতি সম্মান জানিয়ে তিনি পুরস্কারটি গ্রহণ করেছেন, কারণ প্রকৃতপক্ষে এই পুরস্কারের যোগ্য আমি।

তিনি আরও বলেন, আমি অবশ্য বলিনি, ‘আমাকে দিয়ে দিন,’ তবে আমার মনে হয় তিনি হয়তো দিতেন।

অতীতে মারিয়াকে বিভিন্নভাবে সহযোগীতা করার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি তাকে বিভিন্নভাবে সহায়তা করে আসছি। ভেনেজুয়েলার অনেক সাহায্যের প্রয়োজন, কারণ দেশটি মূলত এক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে।”

তিন সন্তানের জননী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া ঝুঁকি নিয়ে এখনও দেশে আত্মগোপনে রয়েছেন। তিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

আমার প্রতি সম্মান জানিয়ে মারিয়া নোবেল পুরস্কার নিয়েছেন: ট্রাম্প

আপডেট সময় ০২:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫