ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসানে একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একই সঙ্গে এই চুক্তির চূড়ান্ত খসড়াও প্রস্তুত করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে ওই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে প্রত্যাশা করেছেন তিনি।

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান এখন আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্ভাব্য একটি ইলেকট্রনিক স্বাক্ষর (ই-স্বাক্ষর) অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এর পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

‌‌‘‘আমরা একটি শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’’

তিনি বলেছেন, ‘‘আলোচনা চলাকালীন ধারাবাহিক অঙ্গীকার বজায় রাখার জন্য আমরা যুক্তরাষ্ট্র এবং ইরানকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমাদের পাশে থাকার জন্য এই অঞ্চলের ভাইদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী যে, এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি স্থায়ী শান্তির জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে।’’

সূত্র: রয়টার্স, ডন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬