ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী Logo গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হতে পারেনি জামায়াত-শিবির: বুলু Logo ‘তোমরা কেমন আছো, পড়ালেখা করছো তো?’: সংসদে শিক্ষামন্ত্রী Logo ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানাল পেন্টাগন Logo পটুয়াখালীতে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু, প্রাণ গেল অন্তত ২৯ গরুর Logo রীতি মেনে পেছনের আসনে বসলেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখীর তাণ্ডব টেকনাফে— উপড়ে গেছে গাছ, কৃষিতে ব্যাপক ক্ষতি Logo সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী Logo অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী Logo বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

ভারতে বাজে রেকর্ড দক্ষিণ আফ্রিকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ভারত সফরে বাজে রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৭৬ রানের টার্গেট তাড়ায় ১২.৩ ওভারে ৭৪ রানেই অলআউট হয় প্রোটিয়ারা।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রোটিয়াদের এটা সর্বনিম্ন রানের স্কোর। এত কম রানে দক্ষিণ আফ্রিকা কখনো অলআউট হয়নি। এর আগে ২০২২ সালে ভারত সফরে রাজকোটে দক্ষিণ আফ্রিকা ৮৭ রানে অলআউট হয়েছিল। আজ সেই রেকর্ড ছাড়িয়ে নতুন নজির গড়ে প্রোটিয়ারা।

প্রোটিয়াদের ৭৪ রানে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে ভারত ব্যবহার করে ৬ জন বোলারকে। প্রত্যেকেই অন্তত একটি করে উইকেট শিকার করেন। হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে তাণ্ডব চালানোর পর এদিন বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেন। এদিন তিনি ডেভিড মিলারের উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২১তম ম্যাচে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন।

মঙ্গলবার ভারতের কটকের বারাবতী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে ভারত। ৬.৩ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৪৮ রান জমা করতেই ভারত হারায় প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট।

ইনিংসের তৃতীয় বলেই ফেরেন ওপেনার শুভমান গিল। ২.৪ ওভারে দলীয় ১৭ রানে ফেরেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি আউট হন ১১ বলে ১২ রান করেন। আরেক ওপেনার অভিষেক শর্মা ফেরেন ১২ বলে ১৭ রান করে।

দলীয় ৭৮ রানে ফেরেন তিলক ভার্মা। তিনি ৩২ বলে মাত্র ২৬ রান করার সুযোগ পান। দলীয় ১০৪ রানে ফেরেন অক্ষর প্যাটেল। তিনি ২১ বলে ২৩ রান করেন।

হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডকে ভারতের চ্যালেঞ্জিং স্কোর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান করা ভারত; পরের ৬ ওভারে করে ৭১ রান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত করে ১৭৫ রান।

শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যান হার্দিক পান্ডিয়া। তিনি মাত্র ২৮ বল মোকাবেলা করে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ৫৯ রানের ঝলমলে ইনিংস। ৩২ বলে ২৬ রান করেন তিলক ভার্মা। ২১ বলে ২৩ রান করেন অক্ষর প্যাটেল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী

ভারতে বাজে রেকর্ড দক্ষিণ আফ্রিকার

আপডেট সময় ১১:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

ভারত সফরে বাজে রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৭৬ রানের টার্গেট তাড়ায় ১২.৩ ওভারে ৭৪ রানেই অলআউট হয় প্রোটিয়ারা।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রোটিয়াদের এটা সর্বনিম্ন রানের স্কোর। এত কম রানে দক্ষিণ আফ্রিকা কখনো অলআউট হয়নি। এর আগে ২০২২ সালে ভারত সফরে রাজকোটে দক্ষিণ আফ্রিকা ৮৭ রানে অলআউট হয়েছিল। আজ সেই রেকর্ড ছাড়িয়ে নতুন নজির গড়ে প্রোটিয়ারা।

প্রোটিয়াদের ৭৪ রানে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে ভারত ব্যবহার করে ৬ জন বোলারকে। প্রত্যেকেই অন্তত একটি করে উইকেট শিকার করেন। হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে তাণ্ডব চালানোর পর এদিন বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেন। এদিন তিনি ডেভিড মিলারের উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২১তম ম্যাচে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন।

মঙ্গলবার ভারতের কটকের বারাবতী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে ভারত। ৬.৩ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৪৮ রান জমা করতেই ভারত হারায় প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট।

ইনিংসের তৃতীয় বলেই ফেরেন ওপেনার শুভমান গিল। ২.৪ ওভারে দলীয় ১৭ রানে ফেরেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি আউট হন ১১ বলে ১২ রান করেন। আরেক ওপেনার অভিষেক শর্মা ফেরেন ১২ বলে ১৭ রান করে।

দলীয় ৭৮ রানে ফেরেন তিলক ভার্মা। তিনি ৩২ বলে মাত্র ২৬ রান করার সুযোগ পান। দলীয় ১০৪ রানে ফেরেন অক্ষর প্যাটেল। তিনি ২১ বলে ২৩ রান করেন।

হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডকে ভারতের চ্যালেঞ্জিং স্কোর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান করা ভারত; পরের ৬ ওভারে করে ৭১ রান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত করে ১৭৫ রান।

শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যান হার্দিক পান্ডিয়া। তিনি মাত্র ২৮ বল মোকাবেলা করে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ৫৯ রানের ঝলমলে ইনিংস। ৩২ বলে ২৬ রান করেন তিলক ভার্মা। ২১ বলে ২৩ রান করেন অক্ষর প্যাটেল।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481