ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হতে পারেনি জামায়াত-শিবির: বুলু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

গুপ্ত হত্যার রাজনীতি থেকে জামায়াত-শিবির বের হয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

বুধবার (২৯ এপ্রিল) নোয়াখালীর বেগমগঞ্জে গুলিবিদ্ধ যুবদলকর্মী সাইফুল ইসলাম শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে এ মন্তব্য করেন তিনি।

এ হামলা জামায়াতের আদলে হয়েছে উল্লেখ করে বুলু বলেন, ‘একাত্তরের মতো তারা আবারও গুপ্ত হত্যা শুরু করেছে। ন্যায় বিচারের কথা বললেও হত্যার রাজনীতি করছে জামায়াত।’

শিবিরের চিহ্নিত অস্ত্রধারীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান।

গত সোমবার (২৭ এপ্রিল) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জনকল্যাণ নামক স্থানে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী সাইফুল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। একই ঘটনায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম আলাউদ্দিনকে কুপিয়ে জখম করা হয়। তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় জন্য বিএনপি কর্মীরা স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীদের অভিযুক্ত করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হতে পারেনি জামায়াত-শিবির: বুলু

আপডেট সময় ০৩:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬