ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সৌদি পৌঁছাল ইরানের হজযাত্রীদের প্রথম দল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে সৌদি আরব ও ইরানের সম্পর্কের অবনতি ঘটলেও চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে ইরানের প্রথম দল সৌদি আরবে পৌঁছেছে। রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

আল আরাবিয়া তাদের এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের প্রথম ইরানি হজযাত্রীরা বিমানযোগে দেশটিতে পৌঁছেছেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের বিমান থেকে নামার একটি ভিডিও প্রকাশ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এক মাসেরও বেশি সময় ধরে সৌদি আরবসহ উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি নাজুক যুদ্ধবিরতি ঘোষণা করলে তেহরানের ওই আকাশপথে হামলা বন্ধ হয়।

এর আগে, ৯ এপ্রিল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেন। যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

গত ১ মার্চ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার প্রতিবাদ জানিয়ে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সৌদি পৌঁছাল ইরানের হজযাত্রীদের প্রথম দল

আপডেট সময় ০১:২৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬