ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী Logo গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হতে পারেনি জামায়াত-শিবির: বুলু Logo ‘তোমরা কেমন আছো, পড়ালেখা করছো তো?’: সংসদে শিক্ষামন্ত্রী Logo ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানাল পেন্টাগন Logo পটুয়াখালীতে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু, প্রাণ গেল অন্তত ২৯ গরুর Logo রীতি মেনে পেছনের আসনে বসলেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখীর তাণ্ডব টেকনাফে— উপড়ে গেছে গাছ, কৃষিতে ব্যাপক ক্ষতি Logo সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী Logo অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী Logo বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

কুড়িগ্রামে দুই চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতা কারাগারে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন (৪৫), রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৫২), রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি উদয় শংকর বর্মন (৫৫), প্রচার ও প্রকাশনা সম্পাদব বাচ্চু মিয়া (৪৫), রমনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গওসুল আজম (৩৮), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাফিজুর রহমান (৩৭), উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম চাঁন চৌধুরী (৬০) এবং জাহিদ আনোয়ার পলাশ (৪২)।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৭ আগস্ট চিলমারী থানার এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলায় আট আসামি উচ্চ আদালতের জামিনে ছিলেন। বুধবার তারা জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন শাহীনুর ইসলাম ও নাদিরা সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি বজলুর রশিদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী

কুড়িগ্রামে দুই চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতা কারাগারে

আপডেট সময় ০১:৪৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন (৪৫), রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৫২), রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি উদয় শংকর বর্মন (৫৫), প্রচার ও প্রকাশনা সম্পাদব বাচ্চু মিয়া (৪৫), রমনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গওসুল আজম (৩৮), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাফিজুর রহমান (৩৭), উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম চাঁন চৌধুরী (৬০) এবং জাহিদ আনোয়ার পলাশ (৪২)।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৭ আগস্ট চিলমারী থানার এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলায় আট আসামি উচ্চ আদালতের জামিনে ছিলেন। বুধবার তারা জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন শাহীনুর ইসলাম ও নাদিরা সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি বজলুর রশিদ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481