ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী Logo গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হতে পারেনি জামায়াত-শিবির: বুলু Logo ‘তোমরা কেমন আছো, পড়ালেখা করছো তো?’: সংসদে শিক্ষামন্ত্রী Logo ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানাল পেন্টাগন Logo পটুয়াখালীতে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু, প্রাণ গেল অন্তত ২৯ গরুর Logo রীতি মেনে পেছনের আসনে বসলেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখীর তাণ্ডব টেকনাফে— উপড়ে গেছে গাছ, কৃষিতে ব্যাপক ক্ষতি Logo সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী Logo অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী Logo বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরু মোল্লা (৪৮) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বীরু মোল্লা উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটেন। এ নিয়ে কথা বলতে আজ সকালে বীরু মোল্লা কয়েকজন লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। সেখানে আলোচনার একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এসময় জহুরুল মোল্লা ও তার সঙ্গে থাকা লোকজন প্রথমে ফাঁকা গুলি ছুড়ে উপস্থিত সবাইকে সরে যেতে বলেন। তারা চলে না গেলে আবারও গুলি ছোড়া হয়। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এ ঘটনা ঘটেছে। বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৩:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরু মোল্লা (৪৮) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বীরু মোল্লা উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটেন। এ নিয়ে কথা বলতে আজ সকালে বীরু মোল্লা কয়েকজন লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। সেখানে আলোচনার একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এসময় জহুরুল মোল্লা ও তার সঙ্গে থাকা লোকজন প্রথমে ফাঁকা গুলি ছুড়ে উপস্থিত সবাইকে সরে যেতে বলেন। তারা চলে না গেলে আবারও গুলি ছোড়া হয়। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এ ঘটনা ঘটেছে। বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481