ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে শেখ হাসিনাকে ফেরাতে আ. লীগ, যুবলীগের নেতা-কর্মীদের শপথ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে গোপনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী।

ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা শপথ পাঠ করে বলেন, তারা বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের আদর্শে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর কন্যা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্জন নদীর তীরে গোপনে এ আয়োজন করা হয়। পরে ঘটনার তিনদিন পর সোমবার (২৬ এপ্রিল) বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কমলনগর উপজেলা সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, ‘ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আমি দেখেছি। বিষয়টি এখন আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে।’

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

কমলনগরে শেখ হাসিনাকে ফেরাতে আ. লীগ, যুবলীগের নেতা-কর্মীদের শপথ

আপডেট সময় ১২:১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে গোপনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী।

ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা শপথ পাঠ করে বলেন, তারা বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের আদর্শে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর কন্যা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্জন নদীর তীরে গোপনে এ আয়োজন করা হয়। পরে ঘটনার তিনদিন পর সোমবার (২৬ এপ্রিল) বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কমলনগর উপজেলা সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, ‘ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আমি দেখেছি। বিষয়টি এখন আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে।’

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481