ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

জাতিসংঘে চলছে আলোচনা, গাজায় আগ্রাসন বৃদ্ধি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সম্মেলন ঘিরে যখন গাজায় যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের নানা আলোচনা-তৎপরতা চলছে, উপত্যকাটিতে তখন আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল।

তেলআবিবের হামলায় বুধবার (২৪ সেপ্টেম্বর) একদিনে প্রাণহানির শিকার আরও ৮৫ ফিলিস্তিনি। অঞ্চলটিতে নির্বিচারে চলছে বোমা হামলা আর গুলিবর্ষণ।

একদিকে জাতিসংঘ বলছে, হামলার পরিধি বাড়ায় মাথা গোঁজার আশ্রয়ই মিলছে না বাস্তুচ্যুতদের। অন্যদিকে ইসরায়েলি সেনাপ্রধানের সাফাই, হামাসের আস্তানা লক্ষ্য করেই চলছে অভিযান। তবে নিরাপত্তার জন্য দক্ষিণে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে সাধারণ বাসিন্দাদের বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

উল্লেখ্য, সবশেষ পাওয়া খবর অনুযায়ী চারিদিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে শহরের ভেতরে ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে তিনটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ডিভিশন। চলছে সামরিক অভিযান গিডিয়নস চ্যারিয়ট। গাজা সিটি দখলের এই নতুন মিশনে সেনাবাহিনীর আরও একটি ডিভিশন মোতায়েন করার কথা রয়েছে আইডিএফ’র। সামরিক অনুমান অনুসারে, ৬ লাখেরও বেশি বাসিন্দা ইতোমধ্যেই গাজা শহর ছেড়ে চলে গেছেন। যদিও গত দুই বছর ধরে চলা আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে ৬৫ হাজারের মত মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

জাতিসংঘে চলছে আলোচনা, গাজায় আগ্রাসন বৃদ্ধি

আপডেট সময় ১২:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫