ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়ায় বিরোধী দল রাজপথে আন্দোলন করছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে পর্যাপ্ত আলোচনার সুযোগ না পাওয়ায় জনগণের দাবিকে সামনে রেখেই আন্দোলনের পথ বেছে নিয়েছে বিরোধী দল।

আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ, জুলাই জাতীয় সনদ ও গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছিল। তাঁর দাবি, সিপিবি ছাড়া সংলাপে অংশ নেওয়া অন্য দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছে।

শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ার পর সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও সরকার এখন সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের কথা বলছে এবং এ বিষয়ে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। কিন্তু বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে এখনো অনড় রয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, গণভোটের রায় না মানার মধ্য দিয়ে জাতীয় জীবনে ও রাজনীতিতে সংকট তৈরি হয়েছে।

‘জনগণের পার্লামেন্টে’ যাওয়ার ঘোষণা

শফিকুর রহমান বলেন, সংসদে বিষয়টি নিয়ে পর্যাপ্ত আলোচনার সুযোগ না পাওয়ায় বিরোধী দল রাজপথে কর্মসূচি পালন করছে। তিনি বলেন, ‘পার্লামেন্ট যেহেতু আমাদের সুযোগ দিল না, এখন আমরা জনগণের পার্লামেন্টে চলে যাব। সংসদে কথা বলতে স্পিকারের অনুমতি লাগে, কিন্তু জনগণের পার্লামেন্টে কোনো স্পিকারের অনুমতি লাগে না। আমরা জনদাবি নিয়ে জনগণের সঙ্গে আছি এবং গণভোটের রায় বাস্তবায়ন চাই।’

বিশেষ কমিটিতে আপত্তি

সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাবে বিরোধী দল রাজি নয় বলেও জানান শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের জন্য নয়। তাই বিশেষ কমিটির পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে তাঁরা অনড় রয়েছেন। তবে এ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

শফিকুর রহমান বলেন, সংসদীয় রাজনীতিতে আলোচনা প্রয়োজন। শেষ পর্যন্ত একটি সমাধানে পৌঁছাতে হবে। বাংলাদেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন জরুরি, নইলে দেশ বারবার পথ হারাবে।

মতবিনিময় সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের এবং দলের অন্য সংসদ সদস্য ও নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

আপডেট সময় ০৮:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬