ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় ‘বাংলা কিউআর’ ব্যবহার করে কেনাকাটার মূল্য পরিশোধের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বাংলা কিউআর কোড স্ক্যান করে পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ ফি বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আদায় করতে পারবে। নির্ধারিত এই ফির মধ্যেই মূল্য সংযোজন কর বা ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের নির্দেশনার (পিএসডি সার্কুলার নং-২/২০২৫) অন্যান্য ফি, চার্জ এবং শর্তাবলি অপরিবর্তিত থাকবে। কেবল বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড এবং এমএফএস বা পিএসপির মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এই সর্বনিম্ন ১ শতাংশ হার কার্যকর হবে।

তবে ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করার লক্ষ্যে কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান চাইলে নিজস্ব উদ্যোগে বিশেষ ছাড় বা প্রমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে। জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

কেইনের আগুনে পুড়ল কঙ্গোর স্বপ্ন

বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা

আপডেট সময় ১০:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬