ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বকাপের মহোৎসবের মাঝেই ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর প্রচার করে চরম সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং মাধ্যম লুসু টিভি। ঘটনার জেরে উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনিয়া এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান এল শো দেল ভেরানোর পুরো ব্যাকস্টেজ টিমকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বিশ্বকাপ চলাকালে লাইভ সম্প্রচারে ফ্লোরেন্সিয়া পেনিয়া দাবি করেন, লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। এখানেই শেষ নয়, তিনি লাইভে আরও বলেন, ‘বাবার শেষকৃত্য ও পারিবারিক আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার জন্য আর্জেন্টিনা অধিনায়কের উচিত অবিলম্বে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করে নিজ দেশে ফিরে আসা।’ তবে এই খবরটি ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়। এরপর মেসির পরিবার এক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি একটি স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি সুস্থ আছেন।

ওই বিবৃতিতে বলা হয়, ‘বর্তমানে তিনি (হোর্হে মেসি) চিকিৎসা গ্রহণ করছেন, সুস্থ হয়ে উঠছেন এবং তার বর্তমান অবস্থার মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। গত কয়েক ঘণ্টায় ছড়িয়ে পড়া গুজব ও জল্পনা-কল্পনা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে যেভাবে কিছু মানুষ সংবেদনশীলতা, সম্মান ও নৈতিকতাবোধের অভাবে উপস্থাপন করেছে, তা অত্যন্ত দুঃখজনক।’

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য কেবল নিকটাত্মীয়দের কাছেই রয়েছে। তাই পরিবারের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কোনো তথ্যকে সত্য বলে বিবেচনা না করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আর্জেন্টিনা ও আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হোর্হে মেসি অসুস্থতার কারণে বুয়েনস আইরেসে চিকিৎসাধীন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয়ের পর মেসির আবেগাপ্লুত হওয়ার পেছনেও বাবার শারীরিক অবস্থার প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

আপডেট সময় ০২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬