ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

মেসির রেকর্ড ভেঙে শীর্ষে হ্যারি কেইন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে থ্রি লায়ন্সরা। দুইবার সমতায় ফেরার পরও শেষ পর্যন্ত ইংলিশদের আক্রমণ সামলাতে পারেনি ক্রোয়াটরা। ফলে দুর্দান্ত জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে ইংল্যান্ড।

বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে জোড়া গোল করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। এর মাধ্যমে একাধিক রেকর্ডে উঠেছে তার নাম। তার মধ্যে একটি রেকর্ডে লিওনেল মেসিকেও ছাড়িয়ে গেছেন কেইন। আর অন্য রেকর্ডে ইংল্যান্ডের চূড়ায় উঠেছেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার।

ম্যাচের শুরুর দিকে পেনাল্টি পায় ইংলিশরা। ১১ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে ক্রোয়াট গোলরক্ষক গোললাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেওয়ার সুযোগ পান কেইন। ১২ মিনিটে দ্বিতীয়বার পেনাল্টি শট আর ভুল করেননি ইংল্যান্ডের অধিনায়ক।

বিশ্বকাপের মঞ্চে এটি কেইনের পঞ্চম পেনাল্টি গোল (টাইব্রেকার বাদে)। বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে এত গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। এ রেকর্ড গড়ার পথে কেইন ছাড়িয়ে গেছেন বিশ্বকাপে যৌথভাবে ৪ গোল করা লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ককে।

কেইনের শট জালে জড়াতেই আরেকটা রেকর্ডে ওঠে তার নাম। ডেভিড ব্যাকহামের (১৯৯৮, ২০০২ ও ২০০৬) পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়লেন কেইন (২০১৮, ২০২২ ও ২০২৬)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

মেসির রেকর্ড ভেঙে শীর্ষে হ্যারি কেইন

আপডেট সময় ০৪:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬