ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আগামী ৯ জুলাই

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা (আ.) মাজারে দাফন করা হবে বলে ঘোষণা করেছে ইরান। দেশটির সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে তার বিদায়ী অনুষ্ঠান, জানাজা ও দাফনের বিস্তারিত সময়সূচি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় ৪ ও ৫ জুলাই (মুহাররম মাসের ১৯ ও ২০ তারিখ) মরহুম নেতার বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই পবিত্র শহর কোমে জানাজা ও শোকযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ চূড়ান্ত জানাজা ৯ জুলাই মাশহাদে অনুষ্ঠিত হয়ে সেখানে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজারে সমাহিত করা হবে আলি খামেনিকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আয়োজকরা দেশ-বিদেশের মানুষ, ইসলামি অনুসারী এবং ইরান বিষয়ে আগ্রহীদের দেশটির শীর্ষ নেতার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই শোকানুষ্ঠান আয়োজনের প্রধান ভূমিকা জনগণের হাতেই থাকবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এতে আরও বলা হয় যে, জনগণের অভূতপূর্ব অংশগ্রহণ দেশটি প্রত্যাশা করে। তবে অনুষ্ঠানের আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। সে সময় দুই রাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী আগ্রাসী যুদ্ধ শুরু করে, যে যুদ্ধে প্রাণ হারান তার পরিবারের সদস্য এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারসহ বহু ইরানি নাগরিক।

কয়েক দিন পর, ইরানের ৮৮ জন ধর্মগুরুর সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ পরিষদ ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে দেশটির তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করেন। মোজতবা খামেনি হলেন আয়াতুল্লাহ আলি খামেনির পুত্র।

সূত্র: প্রেস টিভি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আগামী ৯ জুলাই

আপডেট সময় ০৬:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬