ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার Logo আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা

বিচার বিভাগ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায়: আইনমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
রামিসা হত্যার আলোচিত ঘটনায় শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এই স্বাধীনতার মাত্রা অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি।

মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ বর্তমানে যতটা স্বাধীনতা উপভোগ করছে, তা অন্য কোথাও কমই দেখা যায়। বিচার বিভাগের এই নিরপেক্ষতার সবচেয়ে বড় প্রমাণ হলো—মামলায় রাষ্ট্রপক্ষের হেরে যাওয়া। বিচার বিভাগ স্বাধীন না হলে রাষ্ট্রপক্ষ এভাবে হারত না।

দেশে বিচারাধীন মামলার পাহাড় জমছে কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে প্রায় ৪৫ লাখ মামলা ঝুলে রয়েছে। মামলার এই দীর্ঘসূত্রিতার পেছনে মূল সংকটটি উল্লেখ তিনি বলেন, আমাদের দেশে মামলার সংখ্যার তুলনায় জজ (বিচারক) এবং আইনজীবীর সংখ্যা অনেক কম। এই তীব্র জনবল সংকটের কারণেই মূলত মামলা নিষ্পত্তিতে সময় বেশি লাগছে। তবে সরকার এই সংকট দূর করতে কাজ করছে বলেও জানান।

ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রীঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী
চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিষয়ে মন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, এই মামলায় যেন কোনোভাবেই প্রকৃত বিচার ব্যাহত না হয়। শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও বিচার বিভাগকে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার

বিচার বিভাগ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায়: আইনমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬